বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
নয়ন
বাণিজ্য সেবা বাড়াতে বেনাপোল স্থলবন্দরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে জায়গা অধিগ্রহণ, শেড, ইয়ার্ড ও টার্মিনালের উন্নয়নকাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পটশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বিত আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর জীবন মানেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস।‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক’ এ কথা উল্লেখ করে তিনি বলেন,‘বঙ্গবন্ধুর জীবন মানেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিশ্বব্যাপী চলা সংকটেও দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি। শেখ হাসিনার সততায় খুশি। শেখ হাসিনার উন্নয়নে খুশি। মন খারাপ শুধু বিএনপির। তাদের মন খারাপ।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল বুধবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, এক ব্যক্তির নামেই ২টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
আজ রোববার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রোববার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকালে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে।