কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠু বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এসব উন্নয়ন কাজের কোনো বিকল্প নেই।’
নয়ন
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র অনলাইনে জমা নেয়ার বিধান করার পরিকল্পনা করছে। এটি ইসির পরবর্তী সভায় আলোচনা করা হবে।
দেশের ২০টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ প্রদান করা হয়েছে।জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান এবং বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬ ক্যাটাগরিতে ২০টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে দুটি আসন ছেড়ে দেয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, দেশে আরো দুটি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে, যার মধ্যে একটি হবে জামালপুরের মেলান্দহ উপজেলায়, আরেকটি রংপুরে।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক বলেছেন, ডেল্টা প্ল্যানের সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীদের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানকে যোগ্য সম্মান প্রদান করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চলমান উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত রাখতে ‘স্থিতিশীলতা’ বজায় রাখার উপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছি তা ধরে রাখতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।