পরীক্ষমূলক ও স্বল্প পরিসরে আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ, চীন ও মিয়ানমার। এ লক্ষ্যে আজ (৪ সেপ্টেম্বর) নেপিদোয় একটি বৈঠক হবে। বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেবেন।
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বগুড়ায় আইইবির আয়োজনে সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের নিয়ে ইয়োগা সেশন
- * * * *
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
- লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু
- * * * *
- ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
- * * * *
প্রত্যাবাসন
মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন ও দেশ থেকে বিতাড়নের ছয় বছর পূর্ণ হলো আজ শুক্রবার। প্রতিবছর এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থান করা রোহিঙ্গারা। বৃষ্টি উপেক্ষা করে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও তাদের পক্ষে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের তাদের আদি দেশ মিয়ানমারে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) থেকে আরো সহযোগিতার ওপর জোর দিয়েছেন
ন্যাম সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করার পাশাপাশি, এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার প্রয়োজনীয় ব্যবস্থার আশু ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল না হলে তা এক সময় বৈশ্বিক সমস্যায় পরিণত হবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতায় আকস্মিকভাবে তৃতীয় দফার একটি উদ্যোগ দৃশ্যত শুরু হয়েছে। এ উদ্যোগ নিয়ে কোন হাকডাক নেই। আলোচনা চলছে অনেকটা নীরবে এবং সংবাদমাধ্যমের আড়ালে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা নিতে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেজারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনও অনুকূলে নয় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে ওআইসি পিইউআইসি’র কার্যকরী ভূমিকা কামনা করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।