দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে। চারজন মারা গেছে ঢাকার হাসপাতালে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮২৩ জন।
প্রথম
এশিয়া কাপে প্রথম পর্বের শেষ ম্যাচ আজ। লাহোরে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
দুঃস্বপ্নের মতো এশিয়া কাপের শুরুটা করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে রীতিমতো খেই হারিয়ে ফেলেছিল টাইগাররা। আর সমীকরণ দাঁড়ায়, গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হেরে গেলেই বিদায়।
পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ রুপি ৯১ পয়সা এবং ১৮ রুপি ৪৪ পয়সা করে বেড়েছে। এতে পেট্রোল ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ রুপি ৮৪ পয়সা।
কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী আটটি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ শেষ হচ্ছে আজ রোববার (৩ সেপ্টেম্বর)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
ইসলামের প্রথম দিকেই সাহাবি আবদুর রহমান বিন আউফ (রা.) ইসলাম গ্রহণ করেন। আবুবকর সিদ্দিক (রা.) এর দাওয়াতে যারা মুসলমান হয়েছেন, তিনি তাদের অন্যতম।
বিশেষ একটি প্যাকেজে প্রথমবারের মতো তাইওয়ানকে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
এশিয়া কাপ-২০২৩ শুরু হয়েছে বুধবার (৩০ আগস্ট) থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নেপাল। তবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে বৃহস্পতিবার থেকে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার আতিথ্য নেবে টাইগাররা।
সদ্য প্রয়াত নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা ঢাকায় হবে।