জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মূল টার্গেট। তবে তার বড় ছেলে শেখ কামাল ১৯৭৫ সালে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রথম শহীদ হন।
প্রথম
২০২৩ সালের প্রথমার্ধে ৩১০.৯ বিলিয়ন (চীনা ইউয়ান) আয় হয়েছে হুয়াওয়ের। চীনভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তারা বছরপ্রতি তিন দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি ও ১৫ শতাংশ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। রোববার (১৩ আগস্ট) গুচ্ছ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বেরোবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলে থাকবেন কি থাকবেন না- এটা এখনও অনিশ্চিত। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কিলিয়ান এমবাপেকে ধরে রাখার চেষ্টা করলেও এমবাপে থাকতে রাজি নন। কিংবা তার দেয়া শর্ত মেনেই তাকে রাখতে হবে। যা আবার পিএসজি ক্লাব কর্তৃপক্ষও মানতে রাজি নয়।
তৈরিপোশাক রপ্তানির পরিমাণে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে এগিয়ে গেলেও অর্থের হিসাবে এখনো চীনের পেছনে রয়েছে দেশ। ইউরোস্ট্যাটের তথ্য দিয়ে তৈরিপোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে এ তথ্য।
চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযানটি।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন ঘরোয়াভাবেও কোনো জমায়েত থাকবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন আজ বুধবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে।
শোকের মাসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।