চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রুমি আক্তার ( ৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী।
প্রাণ গেল
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে।
ইসরাইল-হামাস যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত এক সপ্তাহে অন্তত ১২ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
মাদারীপুরের কালকিনিতে মসজিদে আজান দিতে যাওয়ার সময় আবদুল কাদের মাতুব্বর (৬৮) নামে এক মুয়াজ্জিনের ট্রাকচাপায় মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নওগাঁর নিয়ামতপুরে বিষধর সাপের কামড়ের পর সামিউল ইসলাম সাদিক (১০) নামের এক স্কুলছাত্রকে নেওয়া হয় পর পর দুই ওঝার কাছে। পরে অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়।
যশোরের শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন। শুক্রবার (৬ অক্টোবর) দেশটির ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।