ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ গেল
বাগেরহাটে রান্না ঘরের গ্যাসের চুলার আগুনে সাফিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্রবালিয়াঘাটা সরকারি গুচ্ছগ্রাম-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।রোববার (৭ মে) সোনাতলা ও দুপচাঁচিয়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় সোনাতলা রেলস্টেশনের দক্ষিণে লাইনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফেনী সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) নামে দুই যুবক নিহত হয়েছেন।
মোটরসাইকেলে চড়ে ঢাকা থেকে দুই বন্ধু বেড়াতে যায় কক্সবাজারে। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে রিয়াদ উদ্দিন (২৬) নামের এক বন্ধুর মৃত্যু হয়। অপর বন্ধু মো. আশিক (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যুবরণ করেন।
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসচালক।
ভারতের কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। ওই সময় সশস্ত্র সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়।
বোনের বাড়ি থেকে ইফতার শেষ করে নিজ বাড়িতে যাওয়ার সময় নসিমনে থাকা গরুর শিং মাথায় ঢুকে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।