মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ফুটবল বিশ্বকাপ ফাইনালে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে এবারের আসরের হট ফেবারিট আর্জেন্টিনা। রোববার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বগুড়ায় আইইবির আয়োজনে সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের নিয়ে ইয়োগা সেশন
- * * * *
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
- লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু
- * * * *
- ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
- * * * *
ফাইনালে
বিশ্বকাপের মত আসরে দুই ফেবারিট দল ফাইনালে খেলবে এমন প্রত্যাশাই করে থাকে ফুটবল অনুরাগীরা। কাতার বিশ্বকাপ তাদেরকে হতাশ করেনি। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে উড়তে থাকা মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন।
এর আগে পাঁচবার বিশ^কাপে সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় নিয়ে ফাইনালে যাওয়া আর্জেন্টিনা তাদের শেষ চারের জয়ের রেকর্ড ধরে রেখেছে। লুইসাইল আইকনিক স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩—০ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মত ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে বড় সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা। শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি। সংবাদমাধ্যম ‘ইনসাইড স্পোর্ট’ সূত্রে খবর, ফিফা মেসির বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট তলব করেছে।
হ্যারি কেনের পেনাল্টি মিসে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আসরের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি মিস করেন কেন।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
কাতার বিশ্বকাপ ২০২২, অনেকের মতেই স্মরণকালের সবচেয়ে জমজমাট বিশ্বকাপ, অন্তত মাঠের খেলা তাই বলছে।জাপান হারিয়ে দিচ্ছে জার্মানিকে, সৌদি আরবের বিপক্ষে হেরে যাচ্ছে আর্জেন্টিনা।
এ যেন রূপকথার গল্প। সাবেক বিশ^ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো এবং এবারের বিশ^কাপের আফ্রিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। পুরো ম্যাচ জুড়ে শৈল্পিক ফুটবল ছন্দে একচেটিয়া প্রাধান্য বিস্তার করা লা স্পেনকে টাইব্রেকারে পাত্তাই দিলনা মরক্কো।
প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে ঝড় বইয়ে দিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া ১ গোল পরিশোধ করতে পারলেও ব্রাজিলের শুরুর ঝড়েই যেন ৪-১ গোলে হারিয়ে গেল তারা।
ক্রোয়েশিয় গোল রক্ষক ডোমিনিক লিভাকোভিচের বীরোচিত পারফর্মেন্সে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। জাপানের তিন খেলোয়াড় তাকুমি মিনামিনো, কাউরু মিতোমা এবং মায়া ইউশিদার শট আটকে দেন লিভাকোভিচ।