কাজের ফাঁকে বিশ্রাম নিতে গিয়ে প্রাণ হারালেন মো. নিরব (১৬) নামে এক নির্মাণশ্রমিক। সড়ক উন্নয়নকাজে ব্যবহৃত রোলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী
ফেনীতে ৪০০টি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার মামলায় মোতাহের হোসেন সুমন নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ ও ব্রি-১০৯ জাতের ধানের শস্য কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এনসিসি ব্যাংকের নেতৃত্বে ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় ‘স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
ফেনী জেলায় সদরে দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার ও একটি ওয়াকার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা কমিটি।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় আজ বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠক/উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেনী জেলার ৪২টি কলেজ থেকে ১০ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৯৪০ জন।