ফেনী শহরের একটি আবাসিক হোটেলের বাথরুমে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছিল তথাকথিত ‘খাঁটি মধু’। মাত্র দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে বাজারজাত করত একটি চক্র।
ফেনী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় জয়ী প্রার্থী ছাড়া অন্যদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নির্বাচনে তিনটি আসনে ২৪ জন প্রার্থী হয়ে ছিলেন ।তার মধ্যে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী ছিল।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ সোনাগাজী দাগনভূঞা আসনের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার আজ শুক্রবার (০৫জানুয়ারী) নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তার মার্কা ছিল বাঁশি।
রাজশাহী ও ফেনীর চার ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।
ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদদের স্মরণ করতে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দিবসটি।
ফেনীর দাগনভুঞাতে গলায় উড়না প্যাঁচানো মমতাজ বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। বুধবার রাতে জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাহবগুনী গ্রামের ছেরাজ মিয়ার বাড়িতে নিহতের বসতঘরে এ ঘটনা ঘটে।
বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ।
ফেনীতে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফেনীকে শত্রুমুক্ত করেন।