পিরোজপুররে ইন্দুরকানীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রিপন বেপারী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিরোনাম
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
- লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু
- * * * *
- ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
- * * * *
- বিরতিহীনভাবে চলছে ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ
- * * * *
- আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
বজ্রপাতে যুবকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরজু মিয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপরা গ্রামের আব্দুল হাইর ছেলে। সোমবার সকালে বৃষ্টিতে ভিজে নিজ বাড়ির সামনে পুকুরে গোসল করার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রনি জয়পুরহাটের কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে।
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের। শুক্রবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। মৃত সেলিম মিয়া ওই গ্রামের হাজী সুন্দর আলীর পুত্র।