মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বেশকিছু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কার
শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাত জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (২৯ জুলাই) রাত দশটায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপির চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের ২০২ নং কক্ষে অনুষ্ঠিত ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চার বিভাগের মোট ১০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)ইকরাম হোসেন প্রান্ত নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
দলের নির্দেশ অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় ৪৩ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির আট নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি।
দলের নির্দেশনা অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করায় জেলা কৃষক দলের আহবায়ক এবং জেলা মহিলা দলের সভাপতিসহ ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।