জাতিসঙ্ঘে রাশিয়ান মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
হিজাব বা কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেয়া যাবে না, কর্তৃপক্ষের এই আদেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার নারায়ণগঞ্জের পরাজিত মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে সরানো হয়েছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) প্রফেসর ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
পাবনায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২ মেয়র ও ১০ ইউপি প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহাদ বাবু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার রাতে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।