দ্রব্যমূল্য ও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ে ফের সংসদে সমালোচনার মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য
প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।
বেশি দামে ডলার বিক্রির বিষয়ে ১৩টি বাণিজ্যিক ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। পাশাপাশি এসব ব্যাংকের ওপর নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্ভাবনাময় দেশের সাথে কার্যকর ও ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়নে বিকল্প নেই।
সৌদি আরব যাওয়ার পথে বাণিজ্যিক পণ্যবাহী প্রথম রুশ ট্রেন ইরানে পৌঁছেছে। প্রথমবারের মতো এ ধরনের ট্রেন ইরানি ভূখণ্ডে প্রবেশ করল বরে ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (আইআরএনএ) জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ববাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। ব্রিকস দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট) শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় মঙ্গলবার তিন দিনের এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
কৃষি উৎপাদন বাড়াতে চলতি অর্থবছরে কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো।
রোববার নতুন অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ এখন যেসব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার বিষয়ে আলোচনা করছে, তার মধ্যে ছয়টি দেশ চীনের নেতৃত্বে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লক রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসেপ) অন্তর্ভুক্ত হয়েছে
চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।