ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বাণিজ্য
শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তোলার জন্য চা বাগান মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সম্প্রতি দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে যে সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে, সেটা শুধু কৌশলগত চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই বলে জানিয়েছে তেহরান। বরং নিজেদের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে উভয় দেশ।
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য (সি) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৭ মে)। বেলা ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। দেশের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো।
দাম না কমলে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম আমলে না নেয়ায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) পরবর্তী সময়ে তৈরী পোশাক (আরএমজি) রফতানিতে বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে।
আলোর মুখ দেখছে না রুপির মাধ্যমে ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য। কয়েক মাস আলোচনার পরও মস্কোর কোষাগারে নিজেদের মুদ্রা রাখতে রাজি করাতে পারেনি দিল্লি। সেই সূত্রে আলোচনা স্থগিত হয়েছে। ভারতের দুই সরকারি কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।
হজ মুসলিমদের পবিত্র ইবাদত। কয়েকটি শর্তে ফরজ ইবাদতের একটি। কিন্তু হজকে ঘিরে চলা নানা অনৈতিক ক্রিয়াকর্ম এর পবিত্রতায় ছেদ ফেলছে কিনা সন্দেহ দেখা দিয়েছে। নির্ধারিত কোটা খালি রেখে হজফ্লাইট শুরু হওয়াও এ অনৈতিকতার জের
জাপানের সঙ্গে কৃষি, বিনিয়োগ, বাণিজ্যসহ ৮ চুক্তি-সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
গত সোমবার দিল্লির মঞ্চে দাঁড়িয়ে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্যমন্ত্রী ডেনিস মন্তুরভ জানিয়েছিলেন, যেহেতু ভারতের দিক থেকে জোগানের অভাব রয়েছে, তাই রুপি-রুবল ব্যবস্থা থাকাটাই দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য যথেষ্ট নয়।