কক্সবাজারের চকরিয়া উপজেলায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বাস
চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১২দিন পর পাহাড়ের মাটি খুঁড়ে মনছুর আলী নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনছুরের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ছয় বছরে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের অন্তত ২২ লাখ ইউরো সমপরিমাণ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গ্রিক সীমান্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে।
মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে আগুনে পুড়ে গেছে শিক্ষাসফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা একটি বাস। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে টি-টোয়েন্টির সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যেকোনো ফরম্যাট মিলিয়েই টাইগাররা প্রথমবারের মতো সিরিজ জিতল ইংল্যান্ডের বিপক্ষে। টাইগারদের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
কক্সবাজারের উখিয়া স্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক যুবককে আটক করেছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সাতজন আহত হয়েছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিক ভাবে লাভবান করার জন্য বাধ্যতামূলক বীমা চালু করেছে।