ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে শিয়ালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস
ঢাকার বাতাসের মান বুধবার সকালেও 'অস্বাস্থ্যকর' রয়েছে। সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৬ স্কোরে খারাপ বাতাসের মান নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ১৩তম অবস্থানে রয়েছে।
মালয়েশিয়ায় বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সর্বশেষ এক তরুণীর লাশ একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে, যেটি বন্যার পানিতে ভেসে যাচ্ছিল। এটি এই মৌসুমি বন্যায় পঞ্চম মৃত্যু। বন্যায় এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিস্তানের বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের ডাক্তার, নার্স যারা ছিলেন সবাইকে আমরা এখানে নিয়ে এসেছি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে আগেই নিজেদের সিরিজ নিশ্চিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ কারণে তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই।
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মজিদ (১৯) নামে এক যুবককে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্রয়লার মুরগি ও ডিমের দাম ২০% থেকে ৫০% শতাংশ বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষেরা তাদের দৈনিক আমিষ গ্রহণে কাটছাঁট শুরু করেছেন। এর ফলে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ছয়জন।
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে দুর্ঘটনাটি ঘটে।