সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইসরাইল। নতুন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়।
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বগুড়ায় আইইবির আয়োজনে সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের নিয়ে ইয়োগা সেশন
- * * * *
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
- লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু
- * * * *
- ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
- * * * *
বাস
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ১৭৮ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। সেই সাথে তাদের সাথে থাকা দুটি লাশও উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধার হওয়া এসব অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তিউনিসিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জেকরি।
বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে যে পলিটিক্স চলছে, বাংলাদেশ সেই পলিটিক্সের শিকার বলে মন্তব্য করেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
অসুস্থ ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন।শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে | জ্বর এবং অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তাঁর।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন সিদ্ধান্ত নেয় পরীক্ষা স্থগিত করার। দীর্ঘ প্রতীক্ষিত পরীক্ষা না হওয়ায় হতাশা ভেঙে পড়েন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী।
রাজধানী ঢাকার সঙ্গে বাস ও রেল যোগাযোগ বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও ব্যবহার করছেন নৌরুট। পাবনাসহ উত্তরাঞ্চল থেকে ঢাকামুখি ও ঢাকা থেকে উত্তরা লমুখি ফিরতি মানুষ আরিচা-নগরবাড়ি (কাজীরহাট) নৌপথ ব্যবহার করছেন।
বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ `সচল' আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক একজন সহকর্মীকে চুমু খেয়ে সামাজিক দুরত্বের নীতিমালা ভঙ্গ করার পর পদত্যাগ করেছেন।
মিয়ানমারে সামরিক ক্যু’র পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এ তথ্য দিল।
কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাবেক এক আবাসিক স্কুলে অচিহ্নিত সাত শ' ৫১ কবরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) স্থানীয় আদিবাসীদের সংস্থা দ্য কাউসেস ফার্স্ট ন্যাশনের উদ্ধৃতি দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।