অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির ১০ নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিএনপির
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বান্দরবানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের নাশকতা ঠেকাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগ।
রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির পাঁচ নেতাকে বিস্ফোরক আইনে গ্রেফতার করেছে থান পুলিশ।
রাজধানীর ডেমরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা ও মিন্টু চত্বর থেকে বিএনপির প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বিএনপি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।