যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামায়াত- বিএনপির ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির
বিএনপির টানা তিন দিনের অবরোধকালে নিজেদের করণীয় নির্ধারণ করতে যৌথসভায় বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।
রাজধানীর পল্টনে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পুলিশ কনস্টেবল মোঃ আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পাশাপাশি আহত হয়েছে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী। এ ছাড়া ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আরো ৪৪ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বরিশালের গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর এবং যুবলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মামলায় বিএনপির ২ নেতাকর্মীকে সন্দেহজনকভাবে গ্রেফতার করেছে পুলিশ।
নরসিংদীতে ট্রেনে তল্লাশি চালিয়ে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ ৬০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে নেতাকর্মীদের নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশের পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।