ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।
মন
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ‘আমরা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসঙ্ঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।’
আগামী বছরের (২০২২ সাল) মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এ সিলেবাস অনুসারে ১৫০ দিনের পাঠদান শেষে এসএসসি পরীক্ষা হবে। আর এইচএসসি পরীক্ষা হবে ১৮০ দিন পাঠদান শেষে।
ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর নান্দনিক ‘ডাক ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।
‘পাসপোর্টের সাথে পররাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই। আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।’
দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনলাইনে ক্লাস নিলেও প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে ক্লাস থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন। তার গান ও কবিতা সব সময় যেকোনো স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে এবং তিনি পৃথিবীকে জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।