মন

বুধবারও সরকারি অফিস খোলা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বুধবারও সরকারি অফিস খোলা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মহামরি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদে ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়া সকল চাকরিজীবীদের ঢাকায় রাখতে বুধবার সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা আপাতত বন্ধ থাকবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা আপাতত বন্ধ থাকবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। পরিবেশবিদসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ময়মনসিংহে ১ লাখ ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ: দুই ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহে ১ লাখ ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ: দুই ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত ১ লাখ ৫০ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিড়ি বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।  সোমবার (১০ মে) জেলার ত্রিশাল থানার মাদকপট্টি বাজারে অভিযান চালিয়ে এ বিড়ি জব্দ করে।

ময়মনসিংহে ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্যরোলযুক্ত বিড়িসহ ডিলার আটক

ময়মনসিংহে ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্যরোলযুক্ত বিড়িসহ ডিলার আটক

ময়মনসিংহ জেলার ধোবাউবা থানার একটি বাজারে অভিযান চালিয়ে ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে র‌্যাব। এসময় নকল বিড়ির ডিলার আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়।

আপনজনদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেবেন না : প্রধানমন্ত্রী

আপনজনদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উদযাপনে গ্রামের বাড়ি যেতে ছুটাছুটি না করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। এতে আপনজনের জীবনই হুমকির মুখে পড়বে। তিনি পার্শ্ববর্তী দেশে পাওয়া ভাইরাসের ধরণ থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী কোরআন-সুন্নাহর বাইরে কিছু করেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কোরআন-সুন্নাহর বাইরে কিছু করেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। সময় মতো তাহাজ্জুত নামাজ পড়েন, কোরআন পড়েন। তার হাতে বাংলাদেশ। তিনি কোরআন-সুন্নাহর বাহিরে কিছু করেন না।’

থ্যালাসেমিয়া রোগনিয়ন্ত্রণে প্রতিরোধের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

থ্যালাসেমিয়া রোগনিয়ন্ত্রণে প্রতিরোধের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, থ্যালাসেমিয়া রোগনিয়ন্ত্রণে প্রতিরোধের কোনো বিকল্প নেই। বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য রক্তপরীক্ষা করে রোগটি সহজেই প্রতিরোধ করা যায়। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে পারে যুক্তরাষ্ট্র : মোমেন

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে পারে যুক্তরাষ্ট্র : মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের একটা বড় অংশকে নিজেদের অভিবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নিতে পারে। ২০২১-২২ সালে অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের মধ্যে রোহিঙ্গাদের সুযোগ দেয়ার ব্যাপারে একথা উঠে আসে।