বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেয়ার নজির আছে। অন্যান্য দেশও এমন নিষেধাজ্ঞা দেয়। যেমন এবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাব এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন
এলিট ফোর্স র্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার ‘চাপ সৃষ্টি’র কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক।এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, কোয়াড নামের এক জোটে যোগ দিতে বাংলাদেশের অস্বীকৃতি- এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক ইফতেখার আহমেদ।
বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির আহমেদ ও কয়েকজন র্যাব কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে এই অসন্তোষের কথা জানিয়ে দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে পারিবারিক ছবি তোলার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এক মার্কিন কংগ্রেসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে বিভিন্ন সময় বন্দুক হামলায় নিহতদের স্বজনেরা এই ছবির প্রকাশে ওই কংগ্রেসম্যানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈচিত্র্যময় এলাকায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার মার্কিন কোম্পানিগুলোর কাছে তিনি এ আহ্বান জানান। কারণ দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগ দিচ্ছে।তিনি বলেন, এখানে বিনিয়োগের মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ রয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করতে আপনাদের স্বাগত জানাই।
আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ক নামে একটি যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে প্রবেশ করেছে। এর প্রেক্ষিতে জাহাজটিতে নজরদারিতে রেখেছে রুশ সামরিক বাহিনী।
মহামারি করোনাভাইরাসজনিত কারণে যুক্তরাষ্ট্রের এক লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা-মা অথবা তত্বাবধায়ককে হারিয়েছে। নতুন একটি জরিপের উদ্ধৃতি দিয়ে রোববার বিজনেস ইনসাইডার এ তথ্য জানায়
প্রায় বিশ বছর পর আফগানিস্তানে অভিযান শেষ করেছে আমেরিকা। তবে তড়িঘড়ি ও ‘অপরিকল্পিত’ ভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ।
সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের ১৮ মার্চ মার্কিন এক বিমান হামলায় ৭০ বেসামরিক লোক নিহত হয়েছিলো। বিমান হামলায় এত বিপুল লোক নিহত হওয়ার ঘটনাটি ওই সময় মার্কিন সামরিক বাহিনী গোপন করেছিলো।শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে মার্কিন নির্মিত স্ক্যানঈগল নামে একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে কাজ করা এই ড্রোনটি ধ্বংস করে।