সিফিলিস বিশ্বের প্রাচীনতম যৌনরোগের অন্যতম। একসময় মনে করা হয়েছিল এর বিস্তার কমে গিয়েছে। কিন্তু এখন এই রোগ উদ্বেগজনক হারে বাড়ছে।
শিরোনাম
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- বগুড়ায় আইইবির আয়োজনে সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের নিয়ে ইয়োগা সেশন
- * * * *
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- * * * *
- লুটের টাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে: হুইপ দুলু
- * * * *
- ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
- * * * *
যৌন রোগ
যৌন রোগ নিয়ে কথা বলতে চান না বেশিরভাগ নারী ও পুরুষ। কিন্তু যৌন মিলন যদি নিরাপদ না হয় তা বড় বিপদ ডেকে আনতে পারে।যৌন রোগের কিছু লক্ষণ হয়ত অস্বস্তিকর অভিজ্ঞতা। তবে এমন যৌন রোগ আছে যা আপনার বন্ধ্যাত্বের কারণ হতে পারে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।
মহামারিতে মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যৌনস্বাস্থ্য নিয়েও সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌনরোগের আশঙ্কা সমান। তবে কিছু রোগের উপসর্গ মারাত্মক হয়ে গেলে মেয়েদের বন্ধ্যাত্বের কারণ হয়ে উঠতে পারে। যে কোনও যৌনরোগ যৌন সংযোগের মাধ্যেমে সংক্রমিত হতে পারে।