ইসরায়েলি সেনাবাহিনী আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি ভবন বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। শনিবার (১৫ মে) গাজা উপত্যকায় এ হামলা চালায় দখলদার বাহিনী। ভবনটিতে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্য আরও কয়েকটা সংবাদমাধ্যমের কার্যালয় ছিল।
- নাহিদ-হাসানের ইনজুরিতে মোস্তাফিজের ওপর প্রত্যাশা
- * * * *
- বিশ্ব ক্রিকেটের নজরে এবিজি স্পোর্টস সিটি
- * * * *
- মেঝের নিচে গোপন কুঠুরি, এসআরবির অভিযানে মিলল ৯৯ বোতল স্কাফ
- * * * *
- রাজশাহীতে ২৫০ শিশুর অংশগ্রহণে জীবন দক্ষতা শিক্ষাবিষয়ক বুট ক্যাম্প
- * * * *
- দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
রাই
সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার পঞ্চম দিনের হামলায় একটি উদ্বাস্তু শিবিরও টার্গেট করে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়।
সিরিয়া থেকে ইসরাইলে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। রকেটগুলো উন্মুক্ত স্থানে পড়েছে বলে শুক্রবার রাতে ইসরাইলি মিডিয়া জানিয়েছে।
ইসরাইলি বাহিনী এখন তিন ফ্রন্টে হামলা চালাচ্ছে। আর গাজার পাশাপাশি এখন ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীরেও হতাহত হচ্ছে।
গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি এবার স্থল বাহিনীর হামলা শুরু করেছে ইসরাইল। এছাড়া হামাসের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সীমান্তের কয়েক মাইলের মধ্যে থাকা সবাইকে বাংকারে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা।
দখলদার ইসরাইলের 'রামুন' বিমানবন্দরে আইয়াশ-২৫০ নামে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বুধবার সকালেও কয়েক দফা হামলা হয়। ২০১৪ সালের পর এবারই সবচেয়ে তীব্রভাবে গাজায় ইসরাইলি হামলা হচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ দাঁড়িয়েছে। খবর আল জাজিরা
পূর্ব বায়তুল মুকাদ্দাস (পূর্ব জেরুজালেম) ও আল-আকসা মসজিদ চত্বর থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারে বেধে দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য রকেট নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। নিহত এক শিশুর বয়স ১০ বছরের কম বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।