নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার (৩০ জুলাই) সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।
রাজ
অবস্থান কর্মসূচিতে হামলা-সংঘর্ষ-আহত সার্বিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
রাজধানীর প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে পুলিশের ২০ জন সদস্য আহত হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পল্টনে বিএনপির অফিসে পৌঁছে দিয়েছে পুলিশ। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন যে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে তার বাসায় তাকে পৌঁছে দেয়া হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দল।
ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুরনো ঢাকার নয়াবাজার, ধোলাইখাল ও সাইনবোর্ড এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
রাজধানীর ওয়ারী থানার ধোলাইখাল পুকুরপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
রাজধানীতে শুরু হয়েছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল। মিছিলটি বকশিবাজার ও নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে শেষ হবে।
বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণভবন কি তোমার বাবার? যতদিন জনগণ চাইবে, শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন।