ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র হামলার মধ্যেও মসজিদ অক্ষত রয়েছে। মারিউপোল শহরের এ মসজিদটি তুরস্কের নাগরিকদের অর্থায়নে নির্মিত।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাশিয়
রাশিয়ার হামলায় ইউক্রেনের মারিউপোল শহরে ব্যাপক ধ্বংসজ্ঞের ব্যাপারটি স্যাটালাইটে ধরা পড়েছে। রুশ বাহিনীর তীব্র আক্রমণের কারণে মারিউপোল শহরের মানবাধিকার পরিস্থিতিও বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রাশিয়া দাবি করছে যে ইউক্রেন জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে এবং এ বিষয়ে আলোচনার জন্য আজ শুক্রবারই নিরাপত্তা পরিষদের একটি জরুরি সভাও হয়েছে রাশিয়ার অনুরোধে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ১৭তম দিনে বিশাল রুশ সেনাদল এবং সাঁজোয়া বহর এখন ক্রমশ রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা।''আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সাথে আমরা নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবো,'' টুইটারে লিখেছেন প্রেসিডেন্ট বাইডেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অংশে গোলাবর্ষণের বিকট শব্দ শোনা গেছে। এ সময় কিয়েভের অনেক স্থানে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার সকালে সিএনএন সংবাদাতারা জানিয়েছেন, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ নিয়ে ইউক্রেনে মেজর জেনারেল পর্যায়ে তিন রুশ সামরিক কর্মকর্তা নিহত হলেন।
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও গ্রুপ অব সেভেন দেশগুলো থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে `সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ' হিসেবে রাশিয়া যেসব বাণিজ্য সুবিধা পেত, ইউক্রেনে রুশ অভিযানের কারণে সেসব সুবিধা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনে চলমান রাশিয়ার ‘বিশেষ অভিযানের’ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। পালটা হামলা চালাচ্ছে ইউক্রেনও। এই অবস্থায় শেষ উপায় হিসেবে পুতিন শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধেই জড়াবেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপের মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়া বের হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান। খবর বিবিসির।