মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে রাশিয়া। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাশিয়
যুক্তরাষ্ট্রে বিবিসি এর সহযোগী সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন যে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে।
ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘ প্রধান। তিনি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না। পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল তাদের মিগ-২৯ বিমানগুলো জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাঠিয়ে দেবে তারা।
ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।
ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।সুমির আঞ্চলিক গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি বলেছেন, মঙ্গলবার সারা রাত ধরে একটি আবাসিক এলাকায় বোমা ফেলেছে রাশিয়া।
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। একইসাথে ‘মানবিক করিডর’ প্রস্তাব করেছে দেশটি।
আমেরিকার ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা এবং পেপসি জানিয়ে দিলো, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে হচ্ছেন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে “দুর্ভাবনার” বলে বর্ণনা করে 'সর্বোচ্চ সংযমের' আহ্বান জানিয়েছেন।