বরিশালে শুরু হয়েছে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।
বরিশালে শুরু হয়েছে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।
বরিশাল নগরী থেকে ‘কিশোর গ্যাং লিডার’ সন্তান ও ‘সন্ত্রাসী’ বাবাকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানিয়েছেন।
বরিশাল নগরী থেকে পিকআপ বোঝাই ৯০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত রুহুল হাওলাদার (২২) নগরীর ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার হুমায়ুন হাওলাদারের ছেলে।
বরিশাল নগরের একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরের ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়কের একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বরিশাল জেলায় বরিশাল বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান, ভেজাল মিশ্রণ রোধকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে বিশেষ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ফাঁসাতে বাবাকে হত্যার দায়ে পলাশ হাওলাদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বরিশালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির ওই গ্রামের বাবু হাওলাদারের ছেলে।
গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা।
বরিশালের বাকেরগঞ্জে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানিয়েছেন।
ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুর হয়েছে।