ইবি প্রতিনিধি :করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবাসিক হলগুলো খোলার পর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিট দখলের রাজনীতি শুরু করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধভাবে সিটে থাকা সিনিয়র শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হতেই তাদের সিটগুলো দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এ ক্ষেত্রে আগেভাগেই কক্ষে আসবাবপত্র রেখে যাচ্ছে ছাত্রলীগ কর্মীরা।
শিক্ষার্থী
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক সমিতি। বাস মালিকরা আজ বিকালে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় (১৯) নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।
শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মালিক সমিতি।
সড়ক নিরাপদ করার নয় দফা দাবি আদায়ে টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার কিছু আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায়। এছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ করেছে তিনটি কলেজের শিক্ষার্থীরা।
নিরাপদ সড়ক চেয়ে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শনিবার তৃতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিআরটিসি শিক্ষার্থীদের হাফ ভাড়া নিবে।
শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করতে নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি হবে আগামী রোববার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা মতিঝিলের শাপলা চত্বরের সামনে আজও অবস্থান নিয়েছেন তারা। মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।