রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম নাঈম হাসান (১৭)।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী
গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নেয়ার সময়সীমা বেঁধে দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরে গেছেন শিক্ষার্থীরা।
হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আন্দোলন করছে ছাত্ররা। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
করোনা সুরক্ষায় যশোরে আজ থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হয়েছে।
১৬তম NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আইসিটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা।
রাজধানীতে ১২ থেকে ৭ বছরের স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। শিক্ষার্থীদের টিকা দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আগামীকাল সোমবার থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম দিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ নভেম্বর থেকে এ টিকা দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।