টানা ২০ দিনের বেশি সময় ধরে ঘরছাড়া শিশুরা শিবিরের কাছের উপত্যকা থেকে বুনো শস্য ও গাছপালা কুড়িয়ে আনছে। তারপর নিজেরাই আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে ক্ষুধা মেটাচ্ছে। ইয়েমেনের তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরের বর্তমান চিত্র এটি।
শিশু
‘আমরা কেমন ঢাকা চাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর জলাবদ্ধতা, ডেঙ্গু, পরিচ্ছন্নতা, যানজট, হকার সমস্যা, ফুটপাত দখল, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তাসহ নানা বিষয়ে শিশুদের মুখোমুখি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইনিয়নে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে ১৩ বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করার অভিযোগ উঠেছে একটি পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।
যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন এলাকায় একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন।
পাবনার সাঁথিয়ায় এক পাগলা শেয়ালের আকস্মিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো সিংহলাল
নারী নিরাপত্তা জোরদারে দিল্লিতে ‘পিংক ফোর্স’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।