শিশুদের অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী মনোনীত হয়েছেন।
শিশু
গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে নিয়োগদাতাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির ওই গ্রামের বাবু হাওলাদারের ছেলে।
৭ বছর বয়সে ঘটে যাওয়া এক ভয়াবহ যৌন নির্যাতনের বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য বলার সাহস দেখিয়েছিল ১০ বছরের এক শিশু।
বাঁধ নেই, সড়ক নেই; সেতুও নেই। বিদ্যালয়ে যেতে প্রতিদিন নদী পার হতে হয় শিশুদের।
আর নদী পার হতে একমাত্র ভরসা কয়েকটি ড্রাম জোড়া দিয়ে তৈরি ভেলা। মাঝনদীতে ঢেউ উঠলেই ভেলা দুলতে থাকে, আতঙ্কে জমে যায় শিশুদের বুক।
দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের নাম সামান্য পরিবর্তন এবং প্রায় একই রকম মোড়ক তৈরি করে নকল, ভেজাল ও মানহীন শিশুখাদ্য ছড়িয়ে পড়েছে যশোরের প্রত্যন্ত এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ ও ১০ মাস বয়সী এ দুটি শিশু মারা যায়।