দুই দিনের জন্য জাপানি দুই শিশুকে মায়ের জিম্মায় না দেয়ায় বাবা ইমরান শরীফ গুরুতর আদালত অবমাননা করেছেন বলে জানিয়েছেন আপিল বিভাগ। দুই শিশুকে আজই মায়ের জিম্মায় দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শিশু
দুই শিশুকন্যাকে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর গুলশানে জাপানি মা ডা. এরিকো নাকানোর বাসায় থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসাথে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন দপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী এ তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক পিলারের ওপর উঠানামা খেলতে গিয়ে পিলারের উপর থেকে নিচে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মাদারীপুরের রাজৈরে ৫ বছরের শিশু আদুরী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছেএ ছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় তোয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার (কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক)’র তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে শিশুসহ এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাতে মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর টেক থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
“সুস্থ দেহ সুন্দর মন” এই শ্লোগান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে অটিস্টিক শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নে এ ঘটনা ঘটে।