গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় শিশুসন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মা নিহত হলেও তার কন্যাসন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
শিশু
রাজধানীতে আয়োজিত এক ওয়েবিনারে সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হলে আগে বাবা-মাকে বদলাতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদুভাই’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে
যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেয়া বক্তব্যে ফ্রান্সেস হাউগেন নামে ফেসবুকের সাবেক একজন কর্মী বলেছেন, ফেসবুক এবং তাদের অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে, বিভেদ বাড়াচ্ছে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্যাথলিক গির্জার পাদ্রীদের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় ভ্যাটিকানের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথায় হিন্দু বাড়ি সামনে এই দুর্ঘটনা ঘটে।
আজ ২ অক্টোবর,জাতীয় পথশিশু দিবস। দেশের পথশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর আমাদের দেশে পালিত হয় এই দিবসটি।