ভারতের পশ্চিমবঙ্গে শিশু ও বাচ্চাদের সাধারণ জ্বর বা খিঁচুনি দিয়ে জ্বর হচ্ছে। প্যারাসিটামলেও জ্বর নামছে না। পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। করোনার কিছু উপসর্গের সঙ্গে এই জ্বরের উপসর্গ মিলে গেলেও, বাচ্চাদের করোনা হয়নি। ডেঙ্গুও নয়।
শিশু
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে ঘরে থাকতে হচ্ছে শিশুদের। বড়রা বিভিন্ন কাজে বাইরে যেতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরবন্দি শিশুদের শরীরে ও মনে বিরুপ প্রভাব পড়েছে।
পুলিশ বলছে, ঢাকাগামী একটি লঞ্চ থেকে চারটি শিশুকে ছুঁড়ে মেঘনা নদীতে ফেলে দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে।
চার শর্ত মেনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজের সঙ্গেই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে। এরই মধ্যে সব বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সপ্তাহে প্রতি সোম ও বুধবার খোলা রেখে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে ।
অপ্রাপ্তবয়স্করা কতক্ষণ ভিডিও গেম খেলতে পারবে সম্প্রতি সে সংক্রান্ত একটি নতুন আইন চালু করেছে চীন৷ সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে তার একটি রূপরেখাও দিয়েছে কর্তৃপক্ষ৷বিশ্বে ভিডিও গেমের সবচেয়ে বড় বাজার চীন৷
জাপানি মা ও বাংলাদেশী বাবার দুই সন্তান আগামী ১৫ দিন গুলশানের ভাড়া বাসায় উভয়ের সাথেই থাকবে। তাদের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। আর বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক।
রাজধানীর যাত্রাবাড়ীর ১৯২ নম্বর মীরহাজীরবাগের একটি বাসার দ্বিতীয় তলা থেকে মা ও তার শিশু সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ হাতুড়ি ও বালিশ উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ এটি হত্যাকাণ্ড।
কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি।
রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকের একটি ভবনের গ্যাসলাইনে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে মা-ছেলে রয়েছেন