আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।
শিয়া
ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। বুধবার সকালে ব্যানটে প্রদেশের একটি কারাগারে এই আগুন লাগে। সরকারি মুখপাত্র আগুনের কথা স্বীকার করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জোরদিয়ে বলেছেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব পরীক্ষায় অবিচল রয়েছে। এক্ষেত্রে তিনি টিকাদান কর্মসূচিসহ কোভিড-১৯ মহামারী চলাকালে এ দুই দেশের মধ্যে ‘বলিষ্ঠ’ সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। খবর পিটিআই’র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রবিবার তাঁর এশিয়া সফর শুরু করেছেন। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃংঙ্খল প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন।
মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। মুহিউদ্দীন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চলতি সপ্তাহে মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছিলেন মুহিউদ্দীন।
রাশিয়া থেকে সরকারিভাবে (জিটুজি) ডিএপি ও পটাশিয়াম সার আনতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে রাশিয়ার সাথে একটি ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইসতানা নেগারা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করছেন। সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সাথে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে।
রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ১৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন। দেশটির কামচাতকা উপদ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে।