২৮ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার একটি বিমান। এএন-২৬ মডেলের বিমানটি উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শিয়া
ইন্দোনেশিয়া করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় শনিবার রাজধানী জাকার্তায়, জাভার প্রধান দ্বীপ জুড়ে এবং বালি দ্বীপে আংশিক লকডাউন জারি করেছে
কৃষ্ণ সাগরে উত্তেজনা চরমে পৌঁছল রাশিয়া ও আমেরিকার মধ্যে। দুই দেশ পাল্টাপাল্টি মহড়া চালালে এই উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি এ মহড়ার কারণে যেকোনও মুহূর্তে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের যুদ্ধ বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে আবারেও ৮৮ বাংলাদেশীসহ ২২৯ বিদেশী শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযানের সময় ২২৯ বিদেশী কর্মীদের গ্রেফতার করা হয়।
রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে। রুশ প্রেসিডেন্ট সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ কথা বলেন। ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।
চীনা উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। সম্মেলনে করোনা মহামারি প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রী ৫ দফা প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মতো দেশ, যেসব দেশের টিকা উৎপাদনে সক্ষমতা আছে, সেসব দেশকে টিকা উৎপাদনে সহায়তা দিন। করোনা নিয়ে তথ্য আদান-প্রদান, করোনা প্রতিরোধে যৌথ উদ্যোগ ও সমন্বয়, টিকাকে জনগণের সম্পত্তি ও কোভ্যাক্স উদ্যোগকে আরো শক্তিশালী করতে প্রস্তাব দেন ড. মোমেন।
কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে বাংলাদেশের জন্য ৯৪ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার ৯৪৫ কোটি টাকা। মঙ্গলবার (২২ জুন) এই ঋণদাতা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ সোমবার (২১ জুন) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে নির্মাণকাজ চলছে এমন কয়েকটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছে।
রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। বুধবার (১৬ জুন) জেনেভায় শীর্ষ বৈঠকে তারা এ ব্যাপারে একমত হন। তারা দেশ দুটিতে তাদের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ব্যাপারেও একমত হয়েছেন।