প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আবারো এই করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এমন কি যারা টিকা নিয়েছেন তাদেরকেও তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
সংসদ
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর আগামীকাল সকাল ১১টায় আবার শুরু হচ্ছে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়নে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করতে হবে।
চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিবাহ বন্ধ করার জন্য একটি আইন প্রনয়ণের দাবি জানিয়ে শনিবার সংসদে হাস্যরসের সৃষ্টি করেছেন একজন এমপি।
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ১০ দিনের মুলতবি ঘোষনা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেছেন।
শতাব্দীর প্রাচীন আইনের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্যে হাইওয়ে বিল-২০২১ সংসদে পেশ করা হয়েছে।শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পেশ করেন এবং এটি আরো যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
জাতীয় সংসদে আজ ৩টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এরইমধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন তিনি।
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শুরু হচ্ছে।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।