একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামীকাল ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনকে সুন্দর ভাবে করতে আগামী ৩১ আগস্ট থেকে মিছিল-সমাবেশ ও অস্ত্রশস্ত্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিককুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাবেক সভাপতি শেখ সাহিদুর রহমান (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক আফাজ উদ্দিন আহমেদ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান (৭৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
যশোরে করোনা রোগীর চিকিৎসা সেবায় অক্সিজেন কনসেনটেটর ও মেডিকেল সরঞ্জাম প্রদান করেছেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
জাতীয় সংসদে আবারো তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় তার সমালোচনা মুখর হন বিরোধী সংসদ সদস্যরা। এ সময় মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন তারা।
বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) মোকাবলা করে জীবন-জীবিকার ওপর প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শ্লোগান সম্বলিত ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট আজ সংসদে পাস হয়েছে।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগে তাঁর দুর্নীতির অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।
ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে তাই টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে।