করোনা ভাইরাসের কারণে ২০২১ সালে দেশে লকডাইনের জন্য গণপরিবহণ ৮৫ দিন থাকার পরও ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৭ হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ হাজার ৩৯ জন।
সড়ক
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী দৌলতপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুজন নিহত হয়েছে। নিহত দুজনের একজন অটোরিকশা চালক ও একজন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নাটোর সদর উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পাবনা প্রতিনিধি: বারো ঘন্টার ব্যবধানে পাবনায় আবারো সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হলো। পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এ দু’জন নিহত হয়। আহত হয় এ ঘটনায় আরো চারজন।
পাবনায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।রোববার (০৯ জানুয়ারি ) সকাল সাড়ে সাতটায় পাবনা সদর উপজেলার মাধপুর-তেলটুপি এলাকায় এবং সকাল পৌনে আটটার সময় দাপুনিয়া-জোতআদম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে হকাররা।
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।