চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বারেক নামে এক তরুণ নিহত হয়েছে। বুধবার সকালে নগরীর চকবাজার থানাধীন নবাব সিরাজউদ্দৌলা সড়কে এ ঘটনা ঘটে।
সড়ক
রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাঈনুদ্দিন দুর্জয় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের আবারো সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।রাজধানীর রামপুরা ব্রিজে বুধবার সকালে একরামুন্নেসা উচ্চবিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল সীমিত করে দেয়। এ সময় তারা বেশির ভাগ গাড়ি চালকের লাইসেন্স এবং কাগজপত্র দেখেন।
নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে তারা।
বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর নামক স্থানে মঙ্গরবার রাতে ট্র্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।মৃতরা হৃদয় হেমন্তের ছেলে ওষুধ কেম্পানীতে চাকরীরত সম্পদ কুমার(২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র নাহিদ হোসেন(২০)।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পথচারী ৬২ জন, মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন এবং অন্যান্য যানবাহনের যাত্রী ও আরোহী ২৪ জন।
নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা মতিঝিলের শাপলা চত্বরের সামনে আজও অবস্থান নিয়েছেন তারা। মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।
চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।