নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হত্য
গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় ৬০ বছর বয়সী নারী মোস্তফা আক্তার হত্যা মামলার মূলহোতা দুই সহোদরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব ১৪। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদীর শিবচরের কাবারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ইসরাইলে পৃথক দুটি ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ছিনতাইকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর বেষ্টিত মনসুরনগর ইউনিয়নে মোশাররফ হোসেন (১১) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় স্বামী আলমগীর হোসেনকে হত্যা মামলায় স্ত্রী ইয়ানুর বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও পরকিয়া প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ (১২) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি গ্রামে মঙ্গলবার সকালে রোকসানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত রোকসানা আক্তার কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মো: রতন মিয়ার মেয়ে।
দিনাজপুরের পার্বতীপুরে স্বামীকে হত্যার দায়ে শরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।