যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র "আন্তর্জাতিক স্তরে দমন-পীড়নের" ঘটনাগুলো "অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে" দেখে৷তিনি এ প্রসঙ্গে "জবাবদিহিতা" নিশ্চিত করতে চান বলেও উল্লেখ করেন।
হত্য
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জের ধরে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় আব্দুল আউয়াল হত্যা মামলায় ছেলের পর এবার গ্রেফতার হলেন জামাতা তামিম (২১)। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-২ এর সহযোগিতায় বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ব্যবসায়ী শাহিদুল ইসলাম (৫৩) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকৃতদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কুবরা জেরিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত রায় এই রায় ঘোষণা করেন। রায়ে জাকির হোসেন ও নুর হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকের মা বৃদ্ধা সুলতানা সুরাইয়া (৬৫) হত্যা মামলার দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো. সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো. বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো. আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।