নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
হত্য
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ফেনীতে সাংবাদিক জসিম ফরায়েজিকে মারধর, পিস্তল দেখিয়ে হত্যার হুমকি এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টার অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর খালেদ খানকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে দলীয় পদ হারালেন সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু।
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত।
রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।