সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
যুক্তরাষ্ট্রের অনুদানকৃত টিকার অতিরিক্ত, নতুন এই আর্থিক সহায়তা বাংলাদেশকে দেশব্যাপী মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে টিকা কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করার পাশাপাশি স্বাস্থ্য সেবাদানকারীদের গুরুতর অসুস্থ রোগীদের আরও কার্যকরভাবে চিকিৎসা প্রদানে সক্ষম করে তুলবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।
ফ্যাট ফ্রিজিং হচ্ছে শরীরের মেদ কমানোর একটি জনপ্রিয় পদ্ধতি এবং এরই মধ্যে সারা বিশ্বের ক্লিনিক ও স্পা-গুলোতে আনুমানিক ৮০ লক্ষেরও বেশি গ্রহীতাকে এই চিকিৎসা দেয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু আরো কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছে ছয়জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৯১ জনে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০২০-২২ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলী আরমান রকি এবং একই বর্ষের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আশিকুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
আইসিসি এবার জানিয়েছে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ ওয়ান’ এ এবং রানার-আপ দল ‘গ্রুপ টু’ এ খেলবে। অনুরূপভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ টু’ এবং রানার-আপ দল ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।সেক্ষেত্রে বাংলাদেশের ‘গ্রুপ টু’-তে অংশগ্রহণ নিশ্চিত নয়।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়ে ধস। জলপাইগুড়িতে বন্যা। রাস্তার উপর তিস্তার জল।দুইদিনে শুধু দার্জিলিং পাহাড়েই বৃষ্টি হয়েছে ৪০০ মিলিমিটার। সোমবার থেকে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সড়ক যোগাযোগ।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।