জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার ভবিষ্যৎ সংবিধান রচনায় দেশটির বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত সিরিয়ান কন্সটিটিউশনাল কমিটির বৈঠক শুরু হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো সাতজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৪৬৯ জনের শরীরে।
সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে সংগঠন দুটি।
চলমান টি-টোয়ন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে পাত্তাই দেয়নি ভারত। গতরাতে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২০ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। সম্প্রতি একনেকে ৩০টি সাইলো নির্মাণের অনুমতি পাওয়া গেছে বলেও তিনি জানান।
প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
র্যালি থেকে বলা হয়, শান্তি ও সম্প্রীতির দেশ বাংলাদেশে। এ দেশে কোন সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টকারীদের স্থান নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতির দেশ বাংলাদেশ। যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তাদের ক্ষমা নেই।
কুবি প্রতিনিধিঃ কুমিল্লায় কোরআন অবমাননার জেরে মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ শক্তিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, 'পৃথিবী পাঁচ শক্তির চেয়ে বড়। মানবতার ভাগ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী অল্প কিছু দেশের মর্জির ওপর রাখা উচিত নয়।'