মহাশূন্যে প্রথম ছায়াছবির শুটিং শেষ করে রাশিয়ার একটি সিনেমা দল নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে।ক্লিম শিপেনকো এবং অভিনেতা ইউলিয়া পেরেসিল্ড আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন আইএসএস ত্যাগ করে কাজাখস্তানে অবতরণ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসাবে বর্ণনা করে বলেছেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবময় ইতিহাস এবং অপার সম্ভাবনার বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি সারাবিশ্বে তুলে ধরতে হবে।
টি-২০ বিশ্বকাপের ৭ম আসরের পর্দা উঠছে আজ রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি মধ্যকার ম্যাচ দিয়ে। প্রথম দিনেই মঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদু্ল্লাহ রিয়াদের দল।
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই । তিনি বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।
সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছি।
কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমননার ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার পল্টন ও রমনা থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজারের বেশি আসামি করা হয়েছে।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।
বন্যা বিধ্বস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। এখনো নিখোঁজ বহু। কেরালাবাসীকে উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাও।