ম্যালেরিয়ার টিকা অনুমোদন করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকা বানিয়েছে গ্ল্যাক্সো স্মিথক্লাইন।আফ্রিকায় এই টিকার পরীক্ষা হয়েছে। সাফল্যের হার ৩০ শতাংশ। তা সত্ত্বেও এই টিকা অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।বৃহস্পতিবার 'শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট' শিরোনামের দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক হালহকিকতের ওপর বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে দু'পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সঙ্ঘাত বেঁধে যেতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন বুধবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল যা ছিল ২৩ জনে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৩৫ জন।
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পরিচ্ছন্নতা ও দেখভালের অভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল কাজী নজরুল ইসলাম হলের একমাত্র রিডিং রুমে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। জানালার পাশে ড্রেন হওয়ায় সারাক্ষণই দুর্গন্ধ হয়ে থাকে।
১৪৪৩ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ এবং পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
টরেন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে সক্ষম হবে।
কানাডার টরেন্টো সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আশা ব্যক্ত করেন।
খুলনার খান জাহান থানাধীন যোগিপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মোঃ মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।