বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে তাদের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে প্রতারণার মামলায় নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
যশোর প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলোচিত দুই গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলায় দন্ডিত দুইজনের ফাঁসি সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে। এ সময় ডিআইজি প্রিজন সগির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম অপু ও সিভিল সার্জন ডাঃ আবু শাহীনের উপস্থিতিতে ফাঁসি কার্যকর করা হয়।
লাল কার্ড পেয়েও ১০ জনের দল নিয়ে ভারতের সাথে ড্র করলো বাংলাদেশ। ১৮ বছর পর এই জয় পেলো বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছে আরও ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭১ জনে।
ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষক হত্যার প্রতিবাদে সেখানে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য নেতা। তবে খিরিতে যাওয়ার আগেই কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে ভারতের পুলিশ।
টানা ৭ ঘণ্টার বৃষ্টিতে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে সবখানেই কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি।
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।